1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী যুবলীগ নেতা গ্রেফতার - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী যুবলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি যুবলীগ নেতা ইকরামুল হক খন্দকার কে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।গত কাল শনিবার (১ই নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।ইকরামুল হক খন্দকার কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকার আব্দুল হান্নান খন্দকারের ছেলে। তিনি আওয়ামী যুবলীগ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একাধিক মামলা রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ইকরামুল হক খন্দকার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ. ক. ম. বাহা উদ্দিন বাহারের কন্যা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সুচির পিএস সুজনের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর হিসেবে পরিচিত। এবং ইকরামুল হক খন্দকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অস্ত্র ও অর্থ যোগান দিয়ে সহযোগীতা করে। এছাড়া ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড, নগরীর দক্ষিণ চর্থা এবং সর্বশেষ সরকার পতনের আগের দিন ৪ আগস্ট পুলিশ লাইন এলাকায় সরাসরি অস্ত্র হাতে ছাত্রদের উপর গুলি চালানোর অভিযোগ রয়েছে।এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ইকরাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা কয়েকজনকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর