1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বাংলাদেশ ওয়াকফ স্টেট মোতোওয়াল্লী ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশ ওয়াকফ স্টেট মোতোওয়াল্লী ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ওয়াকফ স্টেট মোতোওয়াল্লী ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফজলুল হক জয়।।

বাংলাদেশ ওয়াকফ স্টেট মোতোওয়াল্লী ফাউন্ডেশন এর বৃহত্তর কুমিল্লা জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ নভেম্বর) সকালে নগরীর একটি রেস্তোরার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াকফ স্টেট মোতোওয়াল্লী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ কাজী বেলাল আহম্মদ খান। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস. এম মঞ্জুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল মাজেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সানাউল্লাহ, সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ আরিফ, বুড়িচং শংকুচাইল কেন্দ্রীয় জামে মসজিদ ওয়াকফ এস্টেট এর মোতওয়াল্লী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ডাঃ নজরুল ইসলাম শাহীন, সুয়াগাজী ফয়েজ চৌধুরী ওয়াকফ এস্টেট এর মোতওয়াল্লী মোস্তফা মোর্শেদ আহমেদ চৌধুরী, আমীর মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ এস্টেট এর মোতওয়াল্লী কর্তৃক দায়িত্বপ্রাপ্ত হাজী মোহাম্মদ নজরুল ইসলাম।এতে সভাপতিত্ব করেন শাকতলা হাজী ইউসূফ আলী ওয়াকফ এস্টেট এর মোতওয়াল্লী মোঃ ওবায়দুল হক ওবায়েদ।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাঙ্গলকোটের মোতওয়াল্লী আরিফুল আলম নোমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নেউরা উত্তরপাড়া জামে মসজিদ ওয়াকফ এস্টেট এর মোতওয়াল্লী মো. এনামুল হক টিপু।মতবিনিময় সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয় ওবায়দুল হক ওবায়েদ কে। এ সময় সর্বসম্মতিক্রমে কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক পদে মোস্তফা মোর্শেদ আহমদ চৌধুরী এবং সদস্য সচিব পদে ডা: নজরুল ইসলাম শাহীন কে নির্বাচিত করা হয়।এছাড়াও ভিপি নজরুলকে সভাপতি, এনামুল হক টিপু কে সাধারণ সম্পাদক এবং জাকির হোসেন সাগরকে সাংগঠনিক সম্পাদক করে মহানগর কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর