1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

কুমিল্লা সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান

শাহাদাত কামাল শাকিল,নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের ৩৬ বছর উপলক্ষে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের সাথে কৃতি শিক্ষার্থীবৃন্দ।গতকাল শুক্রবার দিনব্যাপী গোমতি টাচ পার্কে কুমিল্লার সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের ৩৬ বছর উপলক্ষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে বর্ণাঢ্য সাজে ও মনোরম পরিবেশে কারাতে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কারাতে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কারাতে এসোসিয়েশনের উপদেষ্টা তারিকুল ইসলাম মজুমদার, কারাতে এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সভাপতি করেন-টুর্ণামেন্টের চেয়ারম্যান ও কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশন সাধারণ সম্পাদক গাজী মোঃ মামুন হুদা। পরিচালনায় ছিলেন-এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক সিহান মোখলেছুর রহমান (আবু)। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন মোঃ নাজমূল হাসান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ হারুন উর রশিদ সুমন, মোঃ নুরে আলম, মোঃ কামরুল হাসান, নাজমুল খন্দকার, নাহিদ খন্দকার, মোঃ প্রান্ত, মোঃ ফুয়াদ, তোফা, রাহিল, আদিবা, ফজলে রাব্বি।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক সিহান মোখলেছুর রহমান আবু অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন কুমিল্লা সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ইতিপূর্বেও জাপান, কোরিয়া, চিন, কম্পোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল ও শ্রীলঙ্কাসহ বহুবার বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সাফল্যের সাথে সুমান অর্জন করেছে।

অনুষ্ঠান শেষে সভাপতি ও টুর্ণামেন্টের চেয়ারম্যান হাজী মামুন উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর