1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা চৌদ্দগ্রামে কেন্দ্র পরিচালক সমাবেশে ডাঃ তাহের। - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা চৌদ্দগ্রামে কেন্দ্র পরিচালক সমাবেশে ডাঃ তাহের।

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

কুমিল্লা চৌদ্দগ্রামে কেন্দ্র পরিচালক সমাবেশে ডাঃ তাহের।

চৌদ্দগ্রাম প্রতিনিধি,কুমিল্লা।।

বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা.সৈয়দ আব্দুলাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদকে একটি সাংবিধানিক আইনি ভাবে বৈধতা দিতে সব দলের সাথে বারবার বৈঠক হয়েছে। তবে সংস্কার নিয়ে সব দলই ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গেছে। তারা এ সরকারের ওপর চাপ প্রয়োগ করছে, তারা সংস্কার মানে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তারা এখন আরপিও মানে না। তারা সংস্কার মানে না। এখন বিএনপি বলছে গণভোট ও নির্বাচন একইদিনে হতে হবে। তারা এখন তালের রস, আমের রস একসাথে করে ফেলেছে।বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে ।যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারাই একটা সুযোগ নিবে। বিগত সরকারের যে বাংলাদেশ, সংস্কার বিহীন যে বাংলাদেশ মনে হয় যেন বিএনপি সেই জায়গায় ফিরে যেতে চায়। বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে এদেশের মানুষ দিবে না।”শুকবার সকাল ১১টায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটরিয়ামে চৌদ্দগ্রামের সকল কেন্দ্র পরিচালকদের নিয়ে সমাবেশ শেষে সাংবাদিদের এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।ডা.,তাহের আরো বলেন, সরকারের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই। এ সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোন দলের প্রতি যদি তাদের আনুগত্য প্রকাশ করে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা আশঙ্কা তৈরী হবে।”তিনি আরো বলেন, আরপিও পদ্ধতি, রাস্ট্র সংস্কার ও গণভোট কিছুই মানছে না বিএনপি। বিএনপি বিগত সরকারের পথেই হাটছেন। জাতীয় নির্বাচন ও গণভোট করা সরকার যদি অপকৌশল করে জনগণ আন্দোলনের প্রস্ততি নিবে। এছাড়া সরকার যদি তার নিরপেক্ষতা হারায় তাহলে এদেশের মানুষ এই সরকারের প্রতি আস্থা রাখবে না, দেশের জনগণ আন্দোলনে নামবে।উপজেলা জামায়াতে আমীর মু মাহফুজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন,উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন এর পরিচালনায় উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম,জামায়াত নেতা আয়ুব আলী ফরায়েজী, সাবেক চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ আমীর শাহ মিজানুর রহমান,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুর রহিম,পৌরসভা জামায়াতের সেক্রেটারী,মোশাররফ হোসেন ওপেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর