1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৮ জনসহ নিহত ১০, শোকে স্তব্ধ স্বজনরা!

জন্মান্ধ প্রবীণ গফুর মল্লিকের পাশে দাঁড়ালেন তারেক রহমান।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াই

জন্মান্ধ প্রবীণ গফুর মল্লিকের পাশে দাঁড়ালেন তারেক রহমান।

হামিদুর রহমান জামিল।।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে— লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান জন্মান্ধ প্রবীণ গফুর মল্লিকের পাশে দাঁড়িয়েছেন। জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াই করা ভূমিহীন ও নিঃসন্তান গফুর মল্লিক রাজবাড়ী সদর উপজেলার খোলা বাড়িয়া গ্রামে বসবাস করেন।‘জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর!’— এই শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর সম্প্রতি তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন— গফুর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে।অতঃপর আজ বৃহস্পতিবার, দুপুর ১২টায় (৩০ অক্টোবর ২০২৫) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে প্রবীণ গফুর মল্লিকের সাথে সাক্ষাৎ করতে যান— ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে উপস্থিত ছিলেন— সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন ও শাকিল আহমেদ।এছাড়া আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, গুলশান বিএনপি নেতা মোঃ ফরিদ হাসান, রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেদ।এদিকে, রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রবীণ গফুর মল্লিকের সাথে সাক্ষাৎ করে তার প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন আতিকুর রহমান রুমন।এছাড়া গফুর মল্লিকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।▫️

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর