1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৮ জনসহ নিহত ১০, শোকে স্তব্ধ স্বজনরা! কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন কুমিল্লার শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুর্গাপূজায় কুমিল্লা সেক্টরের ১৭৬ মণ্ডপে বিজিবির নিরাপত্তা জোরদার কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত ঘোষণা! কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহভাজনের বাড়িতে ভাঙচুর-আগুন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার। ছাত্ররাজনীতির একাল-সেকাল – সাম্প্রদায়িক রাজনীতির উত্থান!

যোগ্য ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণ আমাকে চায়-মনোয়ার সরকার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

যোগ্য ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণ আমাকে চায়-মনোয়ার সরকার

ফজলুল হক জয়।।

ফ্যাসিবাদ সরকারের রোশানোলে পড়ে আমাকে দীর্ঘ সময় দেশের বাহিরে থাকতে হয়েছে। আমার অপরাধ ছিল আমি বিএনপি করি, এদেশের গণ-মানুষের পক্ষে কথা বলি,মানুষের ন্যায্য অধিকার নিয়ে কথা বলি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন,কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মনোয়ার সরকার।

দলীয় মনোনয়ন পেলে ধানের শীষকে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করে মনোয়ার সরকার বলেন,আমার জনগণের অনুপ্রেরণাতেই মাঠে এসেছি, দীর্ঘদিন যাবৎ মাঠে সাধারণ মানুষের খেদমতে কাজ করে যাচ্ছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা প্রচারে কাজ করে যাচ্ছি।হোমনা-তিতাসের সর্বস্তরের জনগণ একজন যোগ্য ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে আমাকে চান। তিনি আরো বলেন,নির্বাচনী মাঠে আমি নতুন নয় এবং এটা সাধারণ মানুষ জানেন। মনোয়ার সরকার বলেন, আমি সুখের পায়রার মতো প্রার্থিতা জানান দেইনি বরং দীর্ঘদিন যাবৎ মাঠে দলকে সংঘটিত করার জন্য কাজ করে যাচ্ছি।

তিনি সর্বস্তরের জনগণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানিয়ে এবং নিজের জন্য দোয়া চেয়ে বলেন,দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের রায়ে নির্বাচিত হলে হোমনা-তিতাস হবে বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টিনন্দন,অত্যাধুনিক এবং মডেল উপজেলা ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর