1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা বোর্ডে ফল পুণঃনিরীক্ষণের জন্য ২৭ হাজার শিক্ষার্থীর আবেদন - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা বোর্ডে ফল পুণঃনিরীক্ষণের জন্য ২৭ হাজার শিক্ষার্থীর আবেদন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

কুমিল্লা বোর্ডে ফল পুণঃনিরীক্ষণের জন্য ২৭ হাজার শিক্ষার্থীর আবেদন

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২৭ হাজার ১৮১ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর এক চতুর্থাংশেরও বেশি। এর মধ্যে ১৮ হাজার ৮শত ৮০ পরীক্ষার্থী ‘ফেল থেকে পাশ’ করার জন্য আবারো ফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। যা ফেল করা মোট শিক্ষার্থীর ৩৭ শতাংশ।এছাড়া আলাদা আলাদা বিষয়ের জন্য এসব শিক্ষার্থীদের মোট ৯৪ হাজার ৬টি পেপারে আবেদন জমা পড়েছে। এর মধ্যে সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে ফল পুণঃনিরীক্ষণের জন্য। ১৬ হাজার ১ শত ১ জন শিক্ষার্থী শুধু ইংরেজি বিষয়ে ফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, এবার যারা ফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন তাদের সংখ্যাটি উল্লেখযোগ্য। সামগ্রিক ফলাফল খারাপ হলে- আবেদন বেশি পড়বেই। ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ফল পুণঃনিরীক্ষণের আবেদন গ্রহন করা হয়। আগামী ১৬ নভেম্বর আবারো এর ফল প্রকাশ করা হবে।এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৪৮ দশমিক ৮৬শতাংশ, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪৮ হাজার ৬৫৭ জন; অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল করেছেন। তবে এই ৫০ হাজার ৯শত ৯ জন শিক্ষার্থী ফেল করার চিত্রকে বাস্তব চিত্র বলে উল্লেখ করেছেন বোর্ড কর্তৃপক্ষ। ফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন জানান, এবছর ইংরেজি ও উচ্চতর গণিতে ফলাফল খারাপ হয়েছে। প্রায় ৩৫শতাংশ পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে। ফলাফল খারাপ হলেও এটিই কুমিল্লা বোর্ডে এইচএসসির ফলাফলের বাস্তব চিত্র বলে উল্লেখ করেন তিনি।তবে এই বিশাল সংখ্যক পরীক্ষার্থীর ফল পুণঃনিরীক্ষণের বিষয়ে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ শামসুল ইসলাম জানান, আমরা এখনো ফলাফল নিয়ে পর্যালোচনা করছি। যেসব প্রতিষ্ঠানগুলো বেশি খারাপ করেছে আমরা তাদের নিয়ে আলাদা করে বসবো। এছাড়া যেসব বিষয়ে শিক্ষার্থীরা বেশি খারাপ করেছে সেগুলোও নিয়ে আলাদা করে আলাচনা করা হবে। আমরা আশা করছি, সমন্বিত ভাবে একটি প্রক্রিয়ার মধ্য থেকে ভালো ফলাফলের দিকে যেতে হবে। মাত্রই ফলাফল প্রকাশ হলো, এখনো পুণঃনিরীক্ষণ ফল প্রকাশ হয় নি। আমরা আশা করছি, ভালো উদ্যোগ নিতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর