1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার গোমতী চরের লাউ শাক বেচে লাভবান কৃষকেরা - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লার গোমতী চরের লাউ শাক বেচে লাভবান কৃষকেরা

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

কুমিল্লার গোমতী চরের লাউ শাক বেচে লাভবান কৃষকেরা

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার গোমতী নদীর বিস্তীর্ণ চরে এখন সবুজের সমারোহ। চরের মধ্যে সারি সারি জমিতে চাষ হয়েছে লাউ শাকের। চাহিদা থাকায় বিক্রি করে চরের কৃষকেরা ভালো দাম পাচ্ছেন। গোমতী নদীর কুমিল্লার বুড়িচং উপজেলার ভান্তির চরে গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, এখানে লাউ শাকের চাষ সবচেয়ে বেশি হয়েছে। কিছু জমিতে মিষ্টি কুমড়া, লাল শাক ও মুলা চাষ করা হয়েছে।
ভান্তির চরের পাশাপাশি পাশের কামারখাড়া, বালিখাড়া, কাহেতরাসহ কয়েকটি এলাকায় গোমতীর চরে প্রচুর পরিমাণে লাউ শাক চাষ করা হয়েছে।
ভান্তির চরে গিয়ে দেখা গেল ফসলের পরিচর্যায় কৃষকদের ব্যস্ততা। পুরুষদের সঙ্গে নারীরাও কাজ করছেন। চরের কৃষকেরা বলছেন, অল্প সময়ে কম খরচে চাষাবাদ করা যায়। একটি গাছ থেকে বারবার শাক সংগ্রহ করা যায়। বাজারে সারা বছরই লাউ শাকের চাহিদা থাকে। ফলে এই শাক বিক্রি করে কৃষকেরা লাভবান হন।ভান্তি গ্রামের কৃষক ফারুক হোসেন জানান, তিনি তাঁর জমি থেকে ইতিমধ্যে কয়েক দফা শাক বিক্রি করেছেন। আবার কিছু জমিতে লাউয়ের বীজ বপন করেছেন। স্ত্রীসহ প্রায় ২০ শতাংশের একটি জমিতে লাউ গাছের আগাছা পরিষ্কার করার ফাঁকে ফাঁকে কথা বলছিলেন তিনি। বলেন, এই শাকের বাজারদর ভালো। ৫ থেকে ৭টি ডগা দিয়ে তৈরি করা একটি আঁটি বাজারে বিক্রি হয় ৩০ থেকে ৪০ টাকায়। তাঁরা খেতে বিক্রি করেন ২৫ টাকায়। তবে তাঁরা লাউ ধরা পর্যন্ত অপেক্ষা করেন না। লাউ চাষে ঝামেলা আছে, মাচা তৈরি করতে হয়। শুধু শাকের জন্য লাউ চাষে মাচা করার ঝামেলা নেই। লাউ শাক মাটিতেই বেড়ে ওঠে। একবার বপন করলে অন্তত দুই মাস ধরে বিক্রি করা যায়। এ জন্য চরের কৃষকেরা এখন লাউ শাক চাষে বেশি আগ্রহী। ফারুক হোসেন জানান, ৪০ শতাংশ জমিতে লাউ শাক চাষ করতে তাঁর ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। কয়েক দফায় বিক্রি করে পান ৬০ থেকে ৭০ হাজার টাকা। এতে ৪০ থেকে ৪৫ হাজার টাকা লাভ থাকে। বীজ লাগানোর এক মাসের মধ্যেই শাক বিক্রি শুরু করা যায়। জমির পরিচর্যায় তেমন কষ্টও নেই। স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, গোমতীর চরের মাটি অত্যন্ত উর্বর। বর্তমানে চরের বেশির ভাগ জমিতে লাউ শাকের চাষ হয়েছে। এই লাউ শাক স্থানীয় বাজার ছাড়াও কুমিল্লা শহর ও পাশের উপজেলাগুলোর বাজারে সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া দেশের বৃহৎ সবজির বাজার কুমিল্লার নিমসার বাজারের মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাচ্ছে। এতে চরের কৃষকেরা লাভবান হচ্ছেন।কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে সহায়তা দিচ্ছেন বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর