1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চৌদ্দগ্রামে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চৌদ্দগ্রামে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

চৌদ্দগ্রামে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণীদের
প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনোয়ার হোসেন,(চৌদ্দগ্রাম) প্রতিনিধি।। 
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০২৫-২৬ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক-কৃষাণীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ এবং আসন্ন রবি মৌসুমে ফসল উৎপাদন পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার মহাপরিচালক মো: ছাইফুল আলম।সোমবার (৬ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: আজিজুর রহমানের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের কৃষি উন্নয়ন ও টেকসই প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মো: রাশেদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ পরিচালক মো: মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ সারোয়ার জামান, চৌদ্দগ্রাম কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ হামিদুর রসুল নয়ন।এসময় আরো উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হাসান মজুমদার, উপ-সহকারী কৃষি অফিসার আরিফ সোলায়মান মজুমদার ও মো: কামরুল হাসান, কৃষি উদোক্তা মো: ইমরান, মো: ইউনুছ ও মো: মুরাদ সহ কৃষক-কৃষাণী বৃন্দ।৩০ জন কৃষক-কৃষাণীদের পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগানে ফসলের বৈশিষ্ট্য, চাষাবাদের জন্য উপযুক্ত জমি নির্বাচন, বপন ও রোপণ পদ্ধতি, সার প্রয়োগ, পরিচর্যা পদ্ধতি, বীজ শুকানো ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। পার্টনার প্রকল্পের আওতায় চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়ায় জিএপি প্রদর্শনীর কৃষক রফিকুল ইসলামের পেঁপে বাগান পরিদর্শন করেন অতিথি বৃন্দ। বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদনে উত্তম কৃষি চর্চার গুরুত্ব তোলে ধরেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর