1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আখলাক হায়দার গ্রেফতার - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আখলাক হায়দার গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আখলাক হায়দার গ্রেফতার

বুড়িচং প্রতিনিধি,কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ অক্টোবর) রাত সারে ৯টার দিকে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।আটকের সময় আখলাক হায়দার তার নিজ বাসায় অবস্থান করছিলেন বলে জানা যায়।জুলাই-আগষ্টের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে বলেও একাধিক সূত্র নিশ্চিত করে।কুমিল্লা-৬ (সদর আসন) এর সাবেক এমপি বাহার উদ্দিন বাহার ও কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এর সাবেক এমপি আবু জাহের এর অত্যান্ত বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যাক্তি হিসেবে অত্যান্ত সু-পরিচিত ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় পুরো উপজেলায় তার একক ইশারায় টেন্ডারবাজি, চোরা চালান, অস্ত্র বাজি, চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ নানা অপকর্ম চালাতেন অনেকটা প্রকাশ্যেই।গুঞ্জন রয়েছে- তিনি যা বলতেন থানা পুলিশ ও উপজেলা প্রশাসন তার কথার বাইরে এক পাও চলতে পারতেন না। তার ভয়ে এলাকার মানুষ কেউ কখনো কোন বিষয়ে দ্বিমত পোষণ করার সাহসও দেখাতে পারতেন না।আটকের বিষয়টি জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ দৈনিক ইনসাফকে নিশ্চিত করেন। ন্যদিকে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলামও আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে জুলাই-আগস্টের একাধিক মামলা রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর