1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ব্রাহ্মণপাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ব্রাহ্মণপাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। স্বল্প পুঁজি বিনিয়োগ করে অল্প সময়ে উচ্চ মূল্যের মসলা জাতীয় ফসল আদা চাষে বস্তা পদ্ধতিতে ঝুঁকছেন তরুণ উদ্যোক্তারা। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুরু হয়েছে বস্তায় আদা চাষ। উপজেলার চান্দলা ইউনিয়নের ধলগ্রাম এর কৃষক মো. আব্দুল হান্নান ৩০ বস্তায় আদা চাষ করছেন। এ পদ্ধতিতে আদা চাষে এলাকায় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বস্তায় আদা চাষ সম্প্রসারণে কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে। বস্তায় আদা চাষ একটি লাভজনক পদ্ধতি বলে জানান কৃষক আব্দুল হান্নান। তিনি বলেন, খোলা জায়গা, পতিত জমি, ছাদে, বাড়ির আঙিনায়ও বস্তায় আদা চাষ করা যায়। কৃষি অফিস ও চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ পদ্ধতিতে প্রথমে বস্তায় পরিমাণ মতো জৈব ও রাসায়নিক সার এবং বেলে দো-আঁশ মাটি দিতে হয়। এর সঙ্গে দানাদার কীটনাশক মিশিয়ে দিতে হয়। একেকটি বস্তায় ২০ থেকে ২৫ কেজি মাটি দিতে হয়। পরে তাতে বীজ আদা রোপণ করতে হয়। একেকটি বস্তায় তিনটি চারা রোপণ করা হয়। বস্তাপ্রতি খরচ হয় ৫০ টাকার মতো।। ফলন ভালো হলে দেড় কেজির মতো আদা পাওয়া যায়। প্রতি কেজি আদা পাইকারি ২৫০ ও খুচরা ৩৫০ টাকায় বিক্রি হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, আদা চাষে বেশি পরিচর্যা বা পরিশ্রম লাগে না। আর বস্তা পদ্ধতিতে করলে আগাছা বেশি হয় না। রোপণের পর সার প্রয়োজন হয় না। এই ফসল চাষে অতিরিক্ত জায়গারও প্রয়োজন হয় না। এতে কৃষকরা লাভবান হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর