1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চৌদ্দগ্রামে ২৫ ডিসেম্বর কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সংবাদ সম্মেল - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চৌদ্দগ্রামে ২৫ ডিসেম্বর কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সংবাদ সম্মেল

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

চৌদ্দগ্রামে ২৫ ডিসেম্বর কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সংবাদ সম্মেলন

মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে। এ উপলক্ষে শনিবার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি সংবাদ সম্মেলন করে তাদের পরিকল্পনা ঘোষণা করেন। সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইউসুফের পরিচালনায় সাংবাদিকদের সামনে বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন মজুমদার মিন্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ ভুঁইয়া, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াছিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইউম মানিক, মিডিয়া ও প্রচার বিভাগ সম্পাদক আবদুল্লাহ আল হোসাইন কাউছার, কমিটির সদস্য কাজী এবি সিদ্দিক হান্নান, ফেরদৌস আলম দুলাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মিন্টু বলেন, ‘ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়টি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। ইতিহাসে যে কোন প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী একবারই আসে। কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী আগামী ২৫ ডিসেম্বর পালন করা হবে। এ লক্ষ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ১৯৭৫-২০২৫ সাল পর্যন্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সাফল্যসহ বিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে স্মরণিকা প্রকাশ, সম্মাননা স্মারক প্রদান, গিফট বিতরণ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে’।ইতিমধ্যে সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৫ শতাধিক এ্যালামনাই সদস্যের জন্য রেজিস্ট্রেশন করেছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর