1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আশঙ্কা: কুমিল্লায় বিএনপির সম্মেলনে তারেক রহমান - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আশঙ্কা: কুমিল্লায় বিএনপির সম্মেলনে তারেক রহমান

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আশঙ্কা: কুমিল্লায় বিএনপির সম্মেলনে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক।। 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বাধীনতার পর থেকে দেশে বারবার স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। জনগণের আন্দোলনেই তারা বিতাড়িত হয়েছে। কিন্তু আগামী দিনে যদি বিএনপি ও গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না থাকে, তাহলে আবারও গুপ্ত স্বৈরাচারের উদ্ভব হতে পারে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।তারেক রহমান বলেন, গত ১৫–১৬ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী খুন, গুম, নির্যাতন ও পঙ্গুত্ব বরণ করেছেন। তারপরও জনগণের সঙ্গে থেকে আন্দোলন চালিয়ে গেছেন তারা। আজ স্বৈরাচার পতিত হয়েছে, কিন্তু সামনে রয়েছে দেশ পুনর্গঠনের দায়িত্ব। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে যেতে হবে।তিনি বলেন, “সমাবেশে বক্তব্য দিলেই হবে না। দুই-একজনের টিম করে ঘরে ঘরে গিয়ে জনগণকে জানাতে হবে বিএনপি কিভাবে দেশ গড়ে তুলবে, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে।”তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের লক্ষ্য এখন একটাইঐক্য, জনগণ ও দেশ গঠন। জনগণই বিএনপির ক্ষমতার উৎস, তাই জনগণ যেভাবে চায় সেভাবেই কাজ করতে হবে।”সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “জান্নাতের টিকেট বিক্রি করা ধর্মব্যবসায়ীরা দেশে বিভাজন তৈরি করতে চাইছে। চেতনার ব্যবসাও দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।”এর আগে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন মনিরুল হক চৌধুরী, হাজী আমিন উর রশিদ ইয়াসিন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মো. আবুল কালাম ও মো. মোস্তাক মিয়া।সম্মেলনের সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম। দুপুর থেকেই ১৪১৪ জন কাউন্সিলরসহ হাজারো নেতাকর্মীর ঢল নামে টাউনহল মাঠে। সম্মেলন শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর