1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে ব্রাহ্মণপাড়া থানা - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে ব্রাহ্মণপাড়া থানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে ব্রাহ্মণপাড়া থানা

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎কুমিল্লা জেলার ১৮টি থানার মধ্যে আগস্ট-২০২৫ মাসে ব্রাহ্মণপাড়া থানা প্রথম স্থান অর্জন করেছে। (২২ সেপ্টেম্বর) সোমবার জেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় পর্যালোচনা করে ব্রাহ্মণপাড়া থানাকে প্রথম স্থান নির্বাচিত করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, বিট পুলিশিং, জনসেবা এবং সার্বিক কার্যক্রমের মূল্যায়নে গত আগস্ট মাসে জেলার ১৮টি থানার মধ্যে  ব্রাহ্মণপাড়া থানা এই প্রথম স্থান অর্জন করে। ব্রাহ্মণপাড়া থানার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার ফলশ্রুতিতে এই অর্জন সম্ভব হয়েছে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়ার সার্বিক দিক-নির্দেশনা এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের নিবিড় তদারকি ও নিরলস পরিশ্রমের কারনে থানার কর্মদক্ষতা সবার কাছে প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা, দ্রুততম সময়ে মামলা তদন্ত ও নিষ্পত্তি, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে কার্যকর ভূমিকা, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোঁড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন এসব ক্ষেত্রে ব্রাহ্মণপাড়া থানা উল্লেখযোগ্য সাফল্য দেখাতে সক্ষম হয়েছে। এই কৃতিত্বপূর্ণ অর্জন থানার সকল পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে জেলার অন্যান্য থানার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন উর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর