1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
৭২ মামলার ৩ টিতে ৭ বছরের সাজাপ্রাপ্ত দেবীদ্বারের বিএনপি নেতাসহ ৮ নেতাকর্মীর কারাদণ্ড! - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭২ মামলার ৩ টিতে ৭ বছরের সাজাপ্রাপ্ত দেবীদ্বারের বিএনপি নেতাসহ ৮ নেতাকর্মীর কারাদণ্ড!

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

৭২ মামলার ৩ টিতে ৭ বছরের সাজাপ্রাপ্ত দেবীদ্বারের বিএনপি নেতাসহ ৮ নেতাকর্মীর কারাদণ্ড!

এবিএম আতিকুর রহমান বাশার,দেবীদ্বার প্রতিনিধি।।

১৩ বছর আগের নাশকতার মামলায় দেবীদ্বারের বিএনপি নেতা এমএ আউয়াল খাঁনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মী রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) পৃথক দুই আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত শুনানী শেষে জামিন না মঞ্জুর করে, বিচারকরা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—
• এমএ আউয়াল খাঁন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারন সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক জিএস, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক।
• রেজওয়ানুল হক সবুজ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলের সহসভাপতি,
• সোহাগ মোল্লা, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক
• শরিফুল আলম মাসুম, ঢাকা উত্তর যুবদল আহ্বায়ক কমিটির সদস্য
• আব্দুল হান্নান মামুন, সাবেক যুগ্ম সম্পাদক, তিতুমীর কলেজ ছাত্রদল
• ছাত্রদল নেতা আলমগীর
• ছাত্রদল নেতা রাশেদ উল্লাহ রাশেদ
• ছাত্রদল নেতা মো. রাসেল।
রায়ের বিস্তারিত অনুযায়ী—গোলশানের এক মামলায় ও বনানীর দুই মামলায় এমএ আউয়াল খাঁনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। গুলশানের এক মামলায় রাসেল ও রাশেদকে সাড়ে ৩ বছর এবং বনানীর এক মামলায় বাকি পাঁচজনকে ২ বছরের সাজা দেওয়া হয়। ২০১২ সালের ৯ ডিসেম্বর বনানীতে সড়ক অবরোধের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে একই বছরের ১৯ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে ২০১৩ সালের ২২ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে ছয়জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। বিএনপি নেতা এমএ আউয়াল খাঁন কুমিল্লার দেবীদ্বার উপজেলার উনঝুটি গ্রামের ইসমাইল খাঁনের পুত্র। তার বিরুদ্ধে নাশকতাসহ সরকারবিরোধী বিভিন্ন আন্দোলনে মোট ৭২টি মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলার মধ্যে ৩টিতে তিনি সাত বছরের সাজা পান এবং দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় সক্রিয় ছিলেন তিনি।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি বলেন, “ছাত্রদলের আট নেতাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করলেও তাদের কারাগারে পাঠানো হলো। আমরা দ্রুত উচ্চ আদালতে আপিল করবো।” আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি ও ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম কাইয়ুম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর