1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় চুরির অপবাদে যুবককে কুকুর দিয়ে অমানবিক নির্যাতন,আটক ৩ জন। - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লায় চুরির অপবাদে যুবককে কুকুর দিয়ে অমানবিক নির্যাতন,আটক ৩ জন।

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লায় চুরির অপবাদে যুবককে কুকুর দিয়ে অমানবিক নির্যাতন,আটক ৩ জন।

মোঃ ফয়েজ আহমেদ,বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে আটক এক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।নির্যাতনের শিকার যুবকের নাম শ্রী জয় (৩২)। তিনি চান্দিনা উপজেলার মাইসখার গ্রামের শ্রী বিষ্ণুর ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর শ্রী জয়ের শরীরে একযোগে কামড় বসাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি হাতে তাকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি বাঁচার জন্য চিৎকার করতে থাকেন।স্থানীয় সূত্রে জানা যায়, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হতো। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় মিলের কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য অপেক্ষা করে। নামাজ শুরু হলে শ্রী জয় কৌশলে মিলের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তাকর্মীরা মিলের দুটি কুকুরকে তার পেছনে লেলিয়ে দেয়। কুকুরের তাড়া খেয়ে তিনি এক প্রান্তে দৌড়ে গিয়ে মাটিতে পড়ে গেলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়।ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। পরে রাতেই র‍্যাব-১১ সিপিসি-২ এবং বুড়িচং থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিব নামে তিনজনকে আটক করে।র‍্যাব-১১ সিপিসি-২ এর মেজর সাদমান ইবনে আলম বলেন, এ বিষয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, এ ঘটনায় রাতে মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে র‍্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর