1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: বাবর - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: বাবর

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

‎তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: বাবর

‎নিজস্ব প্রতিবেদক।।
‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তবে তারেক রহমান কবে ফিরছেন সেই দিন-ক্ষণ জানান নাই তিনি। তার অভিযোগ, পাশের  দেশে থাকা পতিত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করে নির্বাচন বানচালের চেষ্টা করছে।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী আওয়ামী লীগ সরকারের আমলে মোট ৮৪-৮৫টি মামলা দায়ের হয়েছিলো। যার মধ্যে দুর্নীতি, মানহানি, চাঁদাবাজি, রাষ্ট্রদ্রোহ, গ্রেনেড হামলা, অর্থ পাচার, হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অভিযোগ ছিল। এর মধ্যে কয়েকটিতে তিনি সাজা পান, যেমন: ২১ আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন কারাদণ্ড, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাত বছরের কারাদণ্ড, অর্থ পাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড এবং সম্পদ গোপনের মামলায় ৯ বছরের কারাদণ্ড। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসব মামলার নিষ্পত্তি প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। বিএনপিপন্থি আইনজীবীদের বক্তব্য অনুসারে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা এই মামলাগুলোর বেশিরভাগ খারিজ বা খালাস হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা বাকি নেই—সবগুলো থেকে খালাস পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর