1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎ব্রাহ্মণপাড়া চান্দলায় মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎ব্রাহ্মণপাড়া চান্দলায় মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

‎ব্রাহ্মণপাড়া চান্দলায় মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামী ৬নং ওয়ার্ডের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (১২ সেপ্টেম্বর) শুক্রবার বিকাল ৩টায় চারিপারা খেলার মাঠে এই মিনি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়। এতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামায়াত নেতা ফারুকুল ইসলাম সম্রাট, মো. আব্দুর রহমান, মো. জালাল উদ্দিন। খেলার পূর্বে খেলোয়াড়দের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জার্সি বিতরণ করেন ড. এডভোকেট মোবারক হোসাইন। এসময় শত শত ফুটবলপ্রেমী খেলা উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর