1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সাবেক ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কুমিল্লায় গণ মিছিল ও সংহতি সমাবেশ। - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাবেক ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কুমিল্লায় গণ মিছিল ও সংহতি সমাবেশ।

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সাবেক ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে কুমিল্লায় গণ মিছিল ও সংহতি সমাবেশ।

স্টাফ রিপোর্টার।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মরণফাঁদ পদুয়ার বাজারে অবৈধ বেরিক্যাড ইউলুপ অপসারণ, রেলওয়ে ওভারপাস পল্লী বিদ্যুৎ সমিতি পর্যন্ত সম্প্রসারণ, সাবেক ৯ নির্বাচনী এলাকা পুনর্বহালসহ কুমিল্লায় ১২ টি নির্বাচনী আসনের দাবিতে গণ মিছিল করেছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর সমর্থক ও নেতা- কর্মীরা। কুমিল্লা বাঁচাও মঞ্চ ও সদর দক্ষিণ ঐক্য সংহতি পরিষদের উদ্যোগে গণ মিছিলে অংশগ্রহণ করেন কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ উপজেলা ও লালমাই উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠন। বুধবার বিকেলে গণমিছিল শেষে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। সমাবেশে মনিরুল হক চৌধুরী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে ব্যারিকেড দিয়ে এই জনপদকে দু ভাগ করা হয়েছে। আমরা চাই পদুয়ার বাজার ফ্লাইওভার সম্প্রসারণ করে পল্লী বিদ্যুৎ সমিতি পর্যন্ত নিতে হবে। এজন্য আমরা সড়ক ও জনপদ বিভাগকে জানিয়েছি। ষড়যন্ত্রের কারণে এই ফ্লাইওভার জনগণের কাজে লাগেনি তাদেরকে বের করে বিচার করতে হবে। তিনি আরো বলেন, সাবেক নয় নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবিতে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি।  আমি কমিশনের শুনানিতেও তা যৌক্তিকভাবে উপস্থাপন করেছি। আজকেও নির্বাচন কমিশনের কাছে আবারও স্মারকলিপি দেয়া হয়েছে। আমরা মনে করি নির্বাচন কমিশন আমাদের দাবি মেনে নিবে।মনিরুল হক চৌধুরী কুমিল্লা বাসীর কাছে আবেদন করে বলেন, ‘আমাকে একবার কুমিল্লার সেবা করার সুযোগ দিন, আমি কুমিল্লাকে সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যাব।’এ সময় সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হুসাইন।সাবেক কাউন্সিলর খলিলুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন— সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু, ঐক্য সংহতির আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদার, সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ, ওমর ফারুক সুমন চেয়ারম্যান, কুমিল্লা বাঁচাও মঞ্চের আহ্বায়ক নাসির উদ্দীন, মহানগর দক্ষিণ থানা বিএনপির আহ্বায়ক মোঃ হানিফ, সদস্য সচিব সোহেল মজুমদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, মহানগর বিএনপির মোস্তফা কামাল মজুমদার, লালমাই উপজেলা যুবদলের প্রস্তাবিত আহ্বায়ক ফিরোজ মিয়া প্রমুখ। এছাড়া কুমিল্লা দক্ষিণের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সমাবেশে যোগ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর