1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎ব্রাহ্মণপাড়ায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলন - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎ব্রাহ্মণপাড়ায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলন

মো.বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া দারুল কুরআন মাদ্রাসায় হাফেজ ছাত্রদের দস্তারবন্দী, পুরষ্কার বিতরন ও শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (১ সেপ্টেম্বর) সোমবার বিকাল ৩টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতে মাদ্রাসার ছাত্ররা হামদ-নাত, গজল ও শিক্ষা প্রদর্শনী পরিবেশন করেন। এতে ব্রাহ্মণপাড়া বাজার কমিটির সভাপতি হাজী মো. মোজাম্মেল হক ভূইঁয়া (দুলাল) এর সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. তামজীদ ভূইঁয়া এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. জসিম উদ্দিন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত মুফাচ্ছিরে কুরআন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুৃয়াকাটা)। ওয়াজ পেশ করেন মুফতি রেজাউল করিম, মুফতি সাঈদ আহম্মেদ কলরব, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মুফতি দেলোয়ার হোসেন। সম্মেলনে উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মেদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকী এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আমির হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি হাজী মো. আবু কাউছার, মো. শামসুল হকসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দরা। সবশেষে হাফেজ ছাত্রদের সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুৃয়াকাটা)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর