1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পূর্ণ নির্মাণের সরঞ্জাম উপহার দিলেন জামায়াত প্রার্থী...ড. মোবারক হোসাইন - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পূর্ণ নির্মাণের সরঞ্জাম উপহার দিলেন জামায়াত প্রার্থী…ড. মোবারক হোসাইন

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পূর্ণ নির্মাণের সরঞ্জাম উপহার দিলেন জামায়াত প্রার্থী…ড. মোবারক হোসাইন

‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর দক্ষিণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন। এই উপলক্ষে (৩১ আগস্ট) রবিবার বিকাল ৪টায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নির্মাণ সামগ্রী টিন, খুঁটি, টুয়াসহ অন্যান্য সামগ্রী উপহার দেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন। এতে দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কাজী মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ ফরিদ উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর এডভোকেট মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মোঃ আলমগীর হোসেন সরকার, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম। এসময় ক্বারী আব্দুস সাত্তার, নাল্লা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. শফিকুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসাইন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আজাদ হোসাইন, ছাত্রনেতা আফনাম মোজাহিদ, মোঃ কাউছার আলম, মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জানা গেছে, গত বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে মৃত রশীদ মিয়ার ছেলে মিশন মিয়া, মামুনুর রশীদ, মৃত সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও ইসমাইল হোসেনের সাতটি ঘর পুড়ে যায়। আগুনে নগদ অর্থ, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্রসহ সব মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর