1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎কুমিল্লা তিতাসে এক ভূয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা! - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎কুমিল্লা তিতাসে এক ভূয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা!

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

তিতাসে ভূয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা

‎তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
‎কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামের সরকার ফার্মেসীর মালিক হুমায়ুন কবির নামে এক ভূয়া ডাক্তারকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।রবিবার বিকালে এই অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা। জানা যায়, হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বৈধ ডিগ্রি বা রেজিস্ট্রেশন ছাড়াই নিজেকে “ডাক্তার” পরিচয়ে পরিচিত করিয়ে মানুষের ভুয়া চিকিৎসা করে আসছিলেন। তাছাড়া তিনি বিভিন্ন রোগীকে স্যালাই পুশ,ইঞ্জেকশন, হায়ার এন্টিবায়োটিক দিতেন বলেও অভিযোগ রয়েছে।
‎স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তারা জানান, এমন প্রতারকের কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। প্রশাসনের পদক্ষেপকে তারা প্রশংসনীয় হিসেবে দেখছেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা বলেন, “ভবিষ্যতেও এমন ভূয়া ডাক্তারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যারা চিকিৎসা-সেবার নামে প্রতারণা করছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর