1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
দেবিদ্বারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিএনপি নেতার ঘনিষ্ঠজন - কুমিল্লার খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! গরুর খাদ্যসহ ৩৫ লাখ টাকার সহায়তা দেবে সরকার —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দেবিদ্বারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিএনপি নেতার ঘনিষ্ঠজন

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

দেবিদ্বারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিএনপি নেতার ঘনিষ্ঠজন

ফজলুল হক জয়, স্টাফ রিপোর্টার।।

দেবিদ্বারে যৌথ বাহিনীর হাতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাঈম কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সির ঘনিষ্ঠজন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় নির্ভরযোগ্য সুত্রে জানা যায়,দেবিদ্বারের বাগুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে নাঈম ২০২৪ সালের ৪ আগস্ট দেবিদ্বার নিউ মার্কেট চত্বরে ছাত্র জনতার উপর ধারালো অস্ত্র নিয়ে ভয়াবহ হামলার চালায়। আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে বেপরোয়া জীবন যাপন করতো নাঈম, সম্পৃক্ত ছিলো মাদক ব্যবসা সহ নানাবিধ অপকর্মের সাথে। ৫ আগস্ট ছাত্র- জনতার তোপের মুখে আত্মগোপনে চলে যায় সে।পরবর্তীতে কৌশলে বিএনপি নেতা তারেক মুন্সির সাথে যোগ দিয়ে নিজেকে ছাত্রদল নেতা বনিয়ে নেয় মাদক ব্যবসায়ী নাঈম। নাম প্রকাশ না করার শর্তে দেবিদ্বারের তৃণমূলের একাধিক বিএনপি নেতা অভিযোগ করে বলেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সির ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম আবারও লিপ্ত হন নাঈম। অভিযোগ রয়েছে, এসব বিষয় প্রকাশ্যে আসলে তারেক মুন্সি নাঈমের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেননি বরং তাকে দিয়ে বিভিন্ন কার্য হাসিল করার চেষ্টা করতেন।স্থানীয় অনেকেই বলছেন, বিএনপির নাম করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মাদক ব্যবসায়ের সাথে সম্পৃক্ততা এবং তারেক মুন্সির নীরবতা বিষয়গুলো এলাকায় চাঞ্চলের সৃষ্টি করে। তবে এসব বিষয় নিয়ে কেউ সরাসরি মুখ খোলার সাহস করেনি। ভয়ে তটস্থ ছিলেন আশপাশের এলাকার মানুষ।

অবশেষে যৌথ বাহিনী বিশেষ অভিযানের মাধ্যমে নাঈমকে গ্রেফতার করে।এই অভিযানে আরো কয়েকজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে মাদক ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে। মাদক ব্যবসায়ী নাঈম গ্রেফতার হওয়ার পর স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।তবে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন নাঈমের আশ্রয় এবং প্রশ্রয়দাতাদেরকেও আইনের আওতায় আনতে হবে। অনেকে আবার প্রশ্ন রেখেছেন,তারেক মুন্সির ঘনিষ্ঠজন হয়ে নির্বিঘ্নে এতদিন ধরে কিভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল নাঈম!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর