1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা - কুমিল্লার খবর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিশু আছিয়াকে ধর্ষণ-হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের উদ্বেগে মশক নিধন বিশেষ অভিযান প্রিয় নবীজি ﷺ এর রওজা মোবারকের পাশ থেকে চারজন পুলিশ এক যুবককে আটক করে; সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী কুমিল্লায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদের কমিটি গঠন কুমিল্লায় ঘুরতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ;অতঃপর প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লার বুড়িচংয়ে ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা! ঢাকা-কুমিল্লা মহাসড়কের বিকল্প সড়ক ও কোটবাড়ীতে স্যাটেলাইট সিটি: উন্নয়নের নতুন সম্ভাবনা কুমিল্লা জেলা ডিবি পুলিশের অভিযানের একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলি সহ ০১ জন আটক! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার।।
‎সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
‎প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরওয়ার মেঘের হাতে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেন। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরওয়ার মেঘের হাতে এ দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা।সাংবাদিক সাগর সরওয়ার এ প্লটটি ২০০৪ সালে আবেদন করে ২০০৫ সালে বরাদ্দ পান। পরবর্তীতে ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার সাগর সরওয়ারের পরিবারকে এ প্লটটি বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে এ প্লটের বর্তমান মালিক সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং মাহির সরওয়ার মেঘকে প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, ‘তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্য বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।’সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, তদন্তের দীর্ঘসূত্রিতার সুযোগে বহু আলামত নষ্ট করে ফেলা হয়েছে বলে জানতে পেরেছে বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন। দলিল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, ফরিদা আখতার ও সৈয়দা রিজওয়ানা হাসান, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেশ আলম রোমান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর