1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ওমান প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা ও লুটপাট স্থানীয় সন্ত্রাসীদের - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ওমান প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা ও লুটপাট স্থানীয় সন্ত্রাসীদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ওমান প্রবাসীর স্ত্রীর কাছে চাঁদা না পেয়ে বাড়িতে হামলা ও লুটপাট স্থানীয় সন্ত্রাসীদের

নিজস্ব প্রতিবেদক।।
ওমান প্রবাসীর স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙ্গচুর করা সহ প্রায় ১৩ লক্ষ টাকার লুটপাট”র অভিযোগ উঠেছে। জানা যায় যে, কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের ওমান প্রবাসী মোস্তফা”র স্ত্রী জোসনা আক্তারের কাছে ৫ আগস্ট ২০২৪ এর পর থেকেই ৫ লক্ষ টাকা চাঁদা করে আসছিলেন। প্রবাসীর স্ত্রী জোসনা আক্তার চাঁদা দিতে নারাজ হওয়াতে গত ২৮ জুলাই ২০২৫ইং তারিখ দুপুর বেলায় সঙ্গবদ্ধ চাঁদাবাজরা বিভিন্ন অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং ঘরের ভিতরে ঢুকে প্রবাসীর স্ত্রী জোসনা আক্তারকে বেদম মারধর করে তার গলায় থাকা অলংকার সহ সোকেসের জমানো দুই লক্ষ টাকা নিয়ে প্রবাসীর বসত ঘরের ফানিচার সহ টিনের ঘর ভাঙ্গচুর করে, ঘরের ভেড়া খোলে নেওয়ার অভিযোগ উঠেছে । ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৩ লক্ষ টাকা।প্রবাসীর স্ত্রী জোসনা বেগম ২০ আগস্ট ২০২৫ইং তারিখে বাদী হয়ে ০৮ জনের বিরুদ্ধে কুমিল্লা সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট ০৯নং আদালতে মামলা দায়ের করেন। আসামীরা হলে: ১। ওসমান আলীর পুত্র আবুল কাশেম, ২। ইউনুস মিয়ার পুত্র মোঃ হানিফ, ৩। জাকির হোসেনের স্ত্রী মনোয়ারা, ৪। লিল মিয়ার স্ত্রী রাজু বিবি, ৫। আবুল কাশেম এর পুত্র মোঃ বাবু, ৬। সামসুল হক’র মেয়ে আসমা, ৭। হানিফ মিয়ার পুত্র নাহিম, ৮। সামসুল হক”র স্ত্রী মোসাম্মদ জমিলা সহ ০৮জনকে আসামি করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।বিজ্ঞ আদালত বাদীনি জোসনা আক্তারের জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জকে ঘটনার তদন্ত পূর্বক প্রতিবেদন আদালতে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর