1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
নির্বাচিত সরকার ছাড়া দেশে বিদেশি বিনিয়োগ আসবে না: বরকত উল্লাহ বুলু - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নির্বাচিত সরকার ছাড়া দেশে বিদেশি বিনিয়োগ আসবে না: বরকত উল্লাহ বুলু

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নির্বাচিত সরকার ছাড়া দেশে বিদেশি বিনিয়োগ আসবে না: বরকত উল্লাহ বুলু

মেরাজ হোসেন,স্টাফ রিপোর্টার।।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে এক ডলারও বিদেশি বিনিয়োগ আসবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না, মব সন্ত্রাস ও হত্যাকাণ্ডও বন্ধ করা যাবে না। তাই প্রধান উপদেষ্টা ড. ইউনুসের উচিত খালেদ জিয়ার প্রতি সম্মান দেখিয়ে তাঁর প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা।শনিবার (১৬ আগস্ট) বিকেলে বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। বিএনপি নির্বাচিত হলে এই টাকা আবার দেশে ফিরিয়ে আনা হবে। এজন্য একটি সুষ্ঠু নির্বাচন দ্রুত প্রয়োজন।সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।উপজেলা কাউন্সিল অধিবেশনে একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন কায়সার আলম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম নূরু, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন কল্লোল।পৌরসভার একক প্রার্থী হিসেবে সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ। সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাবেক মেয়র জসিমউদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন নির্বাচিত হন।বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব‌্য রাখেন বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, কেন্দ্রীয় সদস্য ও জেলা যুগ্ন আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপি নেতা মোস্তফা জামান, সরওয়ার জাহান দোলন।উপজেলা বিএনপির আহ্বায়ক কায়সার আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বরুড়া উপজেলা, পৌরসভা, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর