1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের - কুমিল্লার খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! গরুর খাদ্যসহ ৩৫ লাখ টাকার সহায়তা দেবে সরকার —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের

মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম প্রতিনিধি।। 

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশ ৫৪ বছরের নির্বাচনী কলঙ্ক মুক্ত হবে। কারণ, ৫৪ বছরে এ দেশে যতগুলো নির্বাচন হয়েছে, সব নির্বাচনই কোনো না কোনো ভাবে বিতর্কিত। পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে আর কোন বিতর্ক থাকবে না। নতুন করে সৃষ্টি হবে না কোন ফ্যাসিবাদের। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে আবারও আওয়ামী ফ্যাসিজমের সৃষ্টি হবে। জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, একটি দল নির্বাচনে বিজয়ী হবে এমনটা মনে করছে। তাদেরকে এ গ্যারান্টি কে দিয়েছে? তারা আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, কিন্তু তাদের এ স্বপ্ন জনগণ বাস্তবায়ন হতে দিবে না। সাম্প্রতিক সময়ে নির্বাচন নিয়ে বেসরকারি একটি প্রতিষ্ঠানের জরিপ নিয়ে ডা. তাহের বলেন, ইতোমধ্যে আপনার দেখেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এদেশের ৭১ ভাগ মানুষ চায়। শুধু একটি দল পিআর পদ্ধতি চায় না। আরও একটি জরিপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দিন দিন জামায়াতসহ ইসলামী দলগুলোর উপর এদেশের জনগণের আস্থা বাড়ছে। সেজন্য ইতিমধ্যে চালানো জরিপে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো ক্রমশঃ এগিয়ে যাচ্ছে।আগামী নির্বাচনে জোটগঠনের ইঙ্গিত দিয়ে ডা. তাহের বলেন, জামায়াত এখন জনমত জরিপে অনেক এগিয়ে। তার সাথে বিভিন্ন ইসলামিক দল ও এনসিপি এগিয়ে যাচ্ছে। পক্ষান্তরে, অন্য একটি রাজনৈতিক দলের জনপ্রিয়তা প্রতিনিয়ত কমছে। আগামী দিনে আমরা আরও এগিয়ে যাবো এবং জামায়াতের নেতৃত্বাধীন জোট আগামী দিনে সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের এ নায়েবে আমীর।সংস্কার ও ফেব্রæয়ারির নির্বাচন নিয়ে তিনি বলেন, জামায়াত বরাবরই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। কিন্তু তার আগে প্রয়োজনীয় সংস্কার ও জুলাই গণহত্যাকারীদের বিচার কার্যক্রম দৃশ্যমান করতে হবে। এরপর সরকার যখনই নির্বাচন দেয় জামায়াতের কোন আপত্তি নেই। শুক্রবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমীর মু. মাহফুজুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারী মো. আবদুর রহিম, উপজেলা জামায়াতের কর্ম-পরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার ও জামায়াত নেতা মাস্টার কামাল উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর