1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎আগামীর বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র.....ডক্টর মোবারক হোসাইন - কুমিল্লার খবর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :

‎আগামীর বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র…..ডক্টর মোবারক হোসাইন

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

‎আগামীর বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র…..ডক্টর মোবারক হোসাইন

‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎আগামীর বাংলাদেশ হবে একটি ইসলামী রাষ্ট্র। ইসলামি আইন অনুযায়ী রাষ্ট্র ও দেশ পরিচালনা করা হবে। সংসদে আল্লাহর আইন কায়েম হবে। সেজন্য ইসলামি দলগুলোকে একত্রে কাজ করতে হবে। (১৫ আগস্ট) শুক্রবার বিকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পিতাম্বর ঈদগাহ মাঠে ৭নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এসব কথাগুলো বলেন। তিনি আরো বলেন, জনগন আগামীর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তাদের স্বপ্ন পূরণ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এতে ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মুহাদ্দিস মাওলানা হাফেজ আল-আমিন সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মো. সাইফুল আলম। বিশেষ বক্তা ছিলেন বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান। এসময় আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে একত্রে কাজ করার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর