1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত কুমিল্লায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পাশে সিগারেটভর্তি বস্তা বিদেশের টাকায় চাঁদপুরের হাজীগঞ্জে সরকার বিরোধী ষড়যন্ত্র কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা মামলায় ৫ জনের নাম উল্লেখ, দুই আসামির ৭ দিনের রিমান্ড; হৃদরোগে আক্রান্ত মহিউদ্দিনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালেন অধ্যাপক মামুন দেবীদ্বারে হত‍্যা ও ধর্ষণচেষ্টার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

‎ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে গনমিছিল

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

‎ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে গনমিছিল
‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎স্বৈরাচার হাসিনার পতনের পর জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আয়োজনে বিশাল গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। (৫ আগষ্ট) মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে একটি গনমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সিএনজি স্ট্যান্ড চত্ত্বরে এক সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী। প্রধান অতিথির বক্তব্য ডক্টর মোবারক হোসাইন বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিলো। দিনের ভোট রাতে, কখনো বিনা ভোটে, কখনো ডামি ভোটে ক্ষমতা দখল করেছিলো। গুম, খুন, রাহাজানির মাধ্যমে পুরো দেশকে কারাগারে পরিণত করেছিলো। তাই ছাত্রজনতাসহ সর্বস্তরের জনগন ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক, শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুর রহমান সেলিম, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, দুলালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী আব্দুল হান্নান, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু কাউছার সরকার, সাহেবাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ আমিনুল ইসলাম, মালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আইয়ুব খান পাঠান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আজাদ হোসাইনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের হাজারো নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। গনমিছিলে বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠে উপজেলা। এসময় “জামায়াত শিবির জনতা, গড়ে তোলো একতা”, “কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার”, “চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না”, বিভিন্ন স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর