1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল - কুমিল্লার খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬’ পালিত হবে…প্রধানমন্ত্রী তারেক রহমান  শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে ড. শাহ্ মোঃ সেলিম এর শ্রদ্ধাজ্ঞাপন ও আহবান : কুমিল্লার তিতাসে যুবদল নেতা লতিফ হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল! কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ আটক ১ কুমিল্লায় কৃষকদের ক্ষতিপূরণে প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি পরিবেশ মন্ত্রীর মোস্তাক মিয়ার বক্তব্যের জবাবে হাসনাত আবদুল্লাহ – এটি তো রাজস্ব খাতের বরাদ্দ নয়, এডিপি প্রকল্পের বরাদ্দ চৌদ্দগ্রামের বিএনপির কিছু নেতার চাইতে প্রধানমন্ত্রীর কাছে আমার গুরুত্ব অনেক বেশি –ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীদের রক্তচক্ষু! বর্তমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটোগ্রাফি এর ইতিহাস! কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যায় প্রধান আসামি আটক র‍্যাবের জালে! 

চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম প্রতিনিধি।।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৫ আগস্ট) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ মাইক্রো স্ট্যান্ড প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত পূর্ব নির্ধারিত সংক্ষিপ্ত সমাবেশে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. বেলাল হোসাইনে পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিসে সূরা সদস্য মো. আইয়ুব আলী ফরায়েজী, কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্ম-পরিষদ সদস্য মাস্টার কফিল উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন, সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, কর্ম-পরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, কর্ম-পরিষদ সদস্য মো. সাহাব উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা দক্ষিণ জেলা প্রচার সম্পাদক মো. নুরুল ইসলাম মোল্লা, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মোজাম্মেল হোসেন। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয়বারের স্বাধীনতা লাভ করেছে। হাজার হাজার লাশের উপর টিকে থাকা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে গত বছরের এ দিনে বিদায় করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রমাণ করেছে অন্যায়ের সাথে জামায়াত কখনো আপোষ করেনা। আজকের এ গণমিছিলে হাজার হাজার জনতার উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এতে কোন সন্দেহ নেই। এ সময় নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দগ্রামের গণমানুষের নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান করে এমপি নির্বাচিত করতে হবে। সমাবেশ শেষে হাজার হাজার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সমাবেশস্থল থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে লাকসাম রোডের মাথায় গিয়ে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর