1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় আসিফ মাহমুদ মাফিয়াতন্ত্র কায়েম করেছেন: সাধারণ সম্পাদক নাছির - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লায় আসিফ মাহমুদ মাফিয়াতন্ত্র কায়েম করেছেন: সাধারণ সম্পাদক নাছির

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫

কুমিল্লায় আসিফ মাহমুদ মাফিয়াতন্ত্র কায়েম করেছেন: সাধারণ সম্পাদক নাছির

স্টাফ রিপোর্টার।।
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লায় মাফিয়াতন্ত্র কায়েম করেছেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সোমবার দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনকে দেখার পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন ‎নাছির উদ্দিন বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তার সঙ্গে মুরাদনগরের পরিস্থিতি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। নতুন উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন এবং তার পছন্দ অনুযায়ী সবকিছু পরিচালনা করছেন।” তিনি আরও বলেন, মুরাদনগরসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মীকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটকে রাখা হয়েছে। আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার এই মাফিয়াতন্ত্রের রাজনীতি কুমিল্লার মানুষ মেনে নেবে না। মুরাদনগরের রাজনৈতিক ঐতিহ্য খুব প্রসিদ্ধ। এখানে আসিফ মাহমুদ যে মাফিয়াতন্ত্র শুরু করেছেন, তার ফল তাকে ভোগ করতেই হবে।”ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন, “যাদের গণঅভ্যুত্থানের আগে জেল হয়েছিল, তারা এখনো জেলে আছেন। মুরাদনগরে ইতিবাচক রাজনীতির পরিবর্তে একজন উপদেষ্টা মাফিয়াতন্ত্র কায়েম করেছেন।” তিনি অভিযোগ করেন, নাজিম উদ্দিনের গ্রেপ্তারের খবর শুনে তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং তাকে প্যারোলে মুক্তি দিতেও তালবাহানা করা হয়েছে। তিনি উপদেষ্টা আসিফ মাহমুদকে শেখ হাসিনার মতো মাফিয়াতন্ত্র কায়েম করার অভিযোগ এনে তীব্র নিন্দা জানান এবং গ্রেপ্তারকৃত ১৩ জন নেতাকর্মীর দ্রুত মুক্তি দাবি করেন। তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আসিফ মাহমুদকে আপনার সরকারে রাখলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর