1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চৌদ্দগ্রামে ২নং উজিরপুর ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - কুমিল্লার খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব! গরুর খাদ্যসহ ৩৫ লাখ টাকার সহায়তা দেবে সরকার —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে শিক্ষাবোর্ড চেয়ারম্যান। কুমিল্লায় উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যার খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন। পঞ্চগড়ে বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে ধারণ করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ মিছিল কুমিল্লা সহ কয়েকটি বিভাগ ও জেলায়! শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লার বুড়িচংয়ে মসজিদে আজানরত অবস্থায় ইমামের মৃত্যু শিক্ষার্থীর হাতে এসএসসির উত্তরপত্র মূল্যায়নের ঘটনায় কুমিল্লায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

চৌদ্দগ্রামে ২নং উজিরপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

চৌদ্দগ্রামে ২নং উজিরপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম প্রতিনিধি।। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে চৌদ্দগ্রামের ২নং উজিরপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা।প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আমিরুজ্জামান আমীর।শুক্রবার (১ আগস্ট) বিকেলে ইউনিয়নের মিয়াবাজার হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাহবুবুল আলম চৌধুরী, সদস্য আব্দুর রহমান বাদল, সদস্য হাজী তাজুল ইসলাম, সদস্য মোজাহিদ চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইন্জিনিয়ার শাহ আলম রাজু, যুগ্ম আহবায়ক মীর আব্দুর রহমান আলমগীর।চদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাস্টার আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক মো: জামাল উদ্দিন মামুন ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মো: মিঞা জুবায়েরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,উজিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন এমরান, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উজিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মোহাম্মদ, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মাছুম, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদল নেতা নাজিম উদ্দীন, আবু হেনা রনি, মিঞাবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রনি মজুমদার।এসময় আরোও উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, চৌদ্দগ্রাম পৌরসভা যুবদলের আহবায়ক মো: হাসান, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, উজিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আতর ইসলাম, উজিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ উজিরপুর ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।সম্মেলন শেষে কাউন্সিলরদের সম্মতিক্রমে হাজী ইব্রাহিম খলিলকে সভাপতি ও এমজি শাহআলম পিন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর