1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
‎রাস্তা শুধু ইট-পাথরের নয় এটা মানুষের জীবনরেখা....ডক্টর মোবারক হোসাইন - কুমিল্লার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে এমপি হাজী জসিম উদ্দিনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ জন ডাকাত গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত তিন মাসেও সন্ধান মেলেনি লালমাইয়ের মাদ্রাসাছাত্রীর কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন প্রত্যাশী আক্তার হোসেন। ঝাউতলা ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ায় পল্লী বিদ্যুৎতের খুঁটি গিরে ঘর নির্মান ‎বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে এক নির্মান শ্রমিক মারাত্মক আহত ম্যাজিস্ট্রেট পরিচয়ে বহু বিবাহকারী প্রতারক তাসলিম হোসেন গ্রেফতার। কুমিল্লার চান্দিনায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‎রাস্তা শুধু ইট-পাথরের নয় এটা মানুষের জীবনরেখা….ডক্টর মোবারক হোসাইন

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
যে রাস্তায় গর্ত, সে পথে গতি থেমে যায়, আর যে রাস্তায় গতি থেমে যায়, সেখানে উন্নয়নও আটকে যায়। কুমিল্লা-মিরপুর সড়ক এ অঞ্চলের মানুষের স্বপ্ন, প্রয়োজন আর প্রগতির মূল পথ। এ সড়ক শুধু যান চলাচলের মাধ্যম নয়, এটা কৃষকের ফসল, শিক্ষার্থীর ভবিষ্যৎ, রোগীর জীবন, ব্যবসায়ীর স্বপ্ন আর হাজারো যাত্রীর প্রতিদিনের ভরসা। আমরা চাই উন্নত, নিরাপদ ও চার লেনের কুমিল্লা-মিরপুর সড়ক। দীর্ঘ অবহেলার অবসান হোক, এখনই সময় পরিবর্তনের, উন্নয়নের পথে হাঁটার। (২৯ জুলাই) মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কুমিল্লা -মিরপুর সড়ক সংস্কার সহ চার লেনে উন্নত করার দাবীতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এসব কথাগুলো বলেন। তিনি আরো বলেন, কুমিল্লা-মিরপুর সড়কটি একটি অবহেলিত সড়ক। এই সড়ক প্রতিদিন ছোট-বড় দূর্ঘটনা ঘটছে। তাই আমরা চাই অতি দ্রুত এই সড়কটি সংস্কারসহ চার লেনে উন্নীত হোক। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক অহিদুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, বুড়িচং সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি তাজুল ইসলাম, সেক্রেটারি মাসুদ মৈশান, হাফেজ রুহল আমিন, ছাত্রনেতা আফনাম মোজাহিদ, জয়নাল আবেদীনসহ বিভিন্ন স্তরের জনগন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর