1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার। ছাত্ররাজনীতির একাল-সেকাল – সাম্প্রদায়িক রাজনীতির উত্থান! কুমিল্লার দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা কুমিল্লা চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দত্ত মেডিকেল ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা “আজকের উদ্ভাবন, আগামী র সমৃদ্ধি” স্লোগানে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপিত নাগরিক হিসেবে সবার অধিকার সমান- মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘোষণা! আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—খোঁজ রাখছেন তো অভিভাবকরা?

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে!

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

দেবীদ্বারে বিএনপির রেজভী গ্রুপের বিক্ষোভ

এবিএম আতিকুর রহমান বাশার,দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।।
সারা দেশে বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে অপপ্রচার, চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রবাকান্ডার বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা (উঃ) জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার রিজভীউল আহসান মূন্সী’র নেতৃত্বে উপজেলা বিএনপি, যুবদল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
সমাবেশ চলাকালে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসা হাজার হাজার জনতার চাপে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক বন্ধ হয়ে যায়। ফলে দূর্ভোগে পড়ে কয়েকশত যাত্রী ও মাল পরিবহন। বিকেল পৌনে ৫টায় কর্মসূচী শেষ করে যানহাহন চলাচলের সুযোগ করে দেয়া হয়।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্তরে ওই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করা হয়।দেবীদ্বার উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠানের সভাপতিত্বে, প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার রিভীউল আহসান মূন্সী।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী বিএনপি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। বিভিন্ মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। তারা দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। যাতে আগামী নির্বাচন নির্বাচন যখাসময়ে না হতে পারে। তিনি দলের নেতা-কর্মীদের সতর্ক থেকে রাজ পথে আন্দোলন করে যাওয়ার আহবান জানান।
এর আগে বুধবার সকাল ১১টায় দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব এএফএম তারেক মূন্সীর নেতৃত্বে সহ¯্রাধিক নেতা-কর্মী ও সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রতক্ষিণ শেষে দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্তরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।বিএনপি উভয় গ্রুপের মিছিলে সহস্ কন্ঠে,- ‘জামাত-শিবির-রাজাকার’ এই মূহুর্তে বাংলা ছাড়’। ‘শহীদ জিয়ার বাংলাদেশে- রাজাকারদের ঠাই নেই’। স্বাধীনতার শত্রæরা-হুশিয়ার সাবধান’। ২৪’র দালালেরা হুশিয়ার সাবধান’। ‘এক বোতলে রেসিপি জামাত- এনসিপি’সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত ছিল উপজেলা সদর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর